Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি স্থানীয় সংবাদ
৯:০৭ এএম, ৬ মে ২০১৫

শপথ নিলেন নবনির্বাচিত তিন মেয়র

ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের শপথ পড়ানো হয়। প্রথমে তিন সিটি করপোরেশনের কাউন্সিলরদের শপথ পড়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম । পরে তিন মেয়রকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় […]

শপথ নিলেন নবনির্বাচিত তিন মেয়র
১ মিনিটে পড়ুন |

ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের শপথ পড়ানো হয়। প্রথমে তিন সিটি করপোরেশনের কাউন্সিলরদের শপথ পড়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম । পরে তিন মেয়রকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবদুল মালেক। মন্ত্রিসভার সদস্য, সাংসদ, লেখক সৈয়দ শামসুল হকসহ সহস্র নাগরিক কমিটির সদস্য, ঢাকার দুই মেয়রের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এবং দুই মেয়রের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত ২৮ এপ্রিল তিনি সিটিতে নির্বাচনের পর ৩৬ ঘণ্টার মধ্যে বিজয়ী প্রার্থীদের নাম-ঠিকানাসহ বৃহস্পতিবার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
রাজশাহীর ‘কলাই রুটি’
৫ বছর আগে
বাংলাদেশি সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com