Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি স্থানীয় সংবাদ
৪:১২ এএম, ৩১ অক্টোবর ২০১৫

সৌদিতে নতুন আইন, পাসপোর্ট থাকবে শ্রমিকের কাছে

সৌদি আরবে নতুন শ্রম আইন প্রণয়ন করেছে দেশটির সরকার। সৌদিতে বসবাসকারী সব অভিবাসী নিজের পাসপোর্ট নিজেই বহন করবেন। সৌদি শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাতীয় দৈনিক সৌদি গেজেটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সৌদিতে বসবাসকারী সব অভিবাসী নিজের পাসপোর্ট নিজেই বহন করবেন। কফিল (জামিনদার) যদি কোনো শ্রমিকের পাসপোর্ট না দিয়ে জব্দ […]

সৌদিতে নতুন আইন, পাসপোর্ট থাকবে শ্রমিকের কাছে
১ মিনিটে পড়ুন |

সৌদিতে নতুন আইন, পাসপোর্ট থাকবে শ্রমিকের কাছে

সৌদি আরবে নতুন শ্রম আইন প্রণয়ন করেছে দেশটির সরকার। সৌদিতে বসবাসকারী সব অভিবাসী নিজের পাসপোর্ট নিজেই বহন করবেন।

সৌদি শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাতীয় দৈনিক সৌদি গেজেটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সৌদিতে বসবাসকারী সব অভিবাসী নিজের পাসপোর্ট নিজেই বহন করবেন। কফিল (জামিনদার) যদি কোনো শ্রমিকের পাসপোর্ট না দিয়ে জব্দ করে রাখে তাহলে দুই হাজার রিয়াল জরিমানা। সেই সঙ্গে কাজ করার চুক্তিনামা না দিলে ৫ হাজার রিয়াল জরিমানা গুনতে হবে কফিলকে।

এ জরিমানা ১৫ হাজার হবে যদি চুক্তিনামা অনুযায়ী শ্রমিককে কাজ না দিয়ে অন্য কাজ দেয়। এ ছাড়া শ্রমিকদের বেতন দিতে বিলম্ব করলে, অতিরিক্ত বেতন প্রদান না করে বাড়তি সময় কাজ করালে, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এবং বৈরী আবহাওয়ায় কাজে বাধ্য করলে তাদের জরিমানার আওতায় আনা হবে।

এ জরিমানা এক মাসের মধ্যেই পরিশোধ করতে হবে। কোনো কোম্পানি যদি দ্বিতীয়বারের জন্য এ আইন অমান্য করে তাহলে জরিমানা দ্বিগুণ হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সূত্র:ওয়েবসাইট

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
রাজশাহীর ‘কলাই রুটি’
৫ বছর আগে
বাংলাদেশি সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com