Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি স্থানীয় সংবাদ
১২:০৫ পিএম, ২৬ এপ্রিল ২০১৭

নারায়ণগন্জের জালকুড়িতে ভাড়াটিয়ার ছুরিকাঘাতে বাড়িওয়ালার স্ত্রী সেলিনা আক্তার খুন

নবধারা নিউজ: বুধবার। জালকুড়ি,নারায়ণগন্জ ‍ ভাড়াটিয়ার ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে র্নিমম খুনের শিকার হয়েছে বাড়িওয়ালার স্ত্রী সেলিনা আক্তার (৪৮)। গত ২৫শে এপ্রিল মঙ্গলবার রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিম পাড়া বাবুল প্রধানের বাড়িতে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত সেলিনা আক্তার সিদ্ধিরগঞ্জ ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের স্ত্রী। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) […]

নারায়ণগন্জের জালকুড়িতে ভাড়াটিয়ার ছুরিকাঘাতে বাড়িওয়ালার স্ত্রী সেলিনা আক্তার খুন
১ মিনিটে পড়ুন |

নবধারা নিউজ: বুধবার। জালকুড়ি,নারায়ণগন্জ ‍
ভাড়াটিয়ার ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে র্নিমম খুনের শিকার হয়েছে বাড়িওয়ালার স্ত্রী সেলিনা আক্তার (৪৮)। গত ২৫শে এপ্রিল মঙ্গলবার রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিম পাড়া বাবুল প্রধানের বাড়িতে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত সেলিনা আক্তার সিদ্ধিরগঞ্জ ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের স্ত্রী।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ বলেন, মঙ্গলবার রাত ৯টায় জালকুড়ি পশ্চিমপাড়া এলাকার বাবুল প্রধানের বাড়ির ভাড়াটিয়া স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। ঐ সময়ে খবর পেয়ে বাড়িওয়ালা বাবুল প্রধানের স্ত্রী সেলিনা আক্তার ঝগড়া থামাতে ছুটে আসে। এক পর্যায়ে সেলিনা আক্তারকে ছুরিকাঘাত করে ঐ ভাড়াটিয়া দম্পত্তি। পরে অন্য ভাড়াটিয়ারা সেলিনাকে দ্রুত শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এবং পরে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাড়িওয়ালার স্ত্রী সেলিনা মারা যায়। হত্যাকান্ডের ঘটনার পর থেকেই ভাড়াটিয়া স্বামী স্ত্রী পলাতক রয়েছে। ভাড়াটিয়াদের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
রাজশাহীর ‘কলাই রুটি’
৫ বছর আগে
বাংলাদেশি সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com