মুক্তিযোদ্ধা ও অসংখ্য কালজয়ী গানের শিল্পী আব্দুল জব্বার। শরীরে জটিল রোগ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাঁর কিডনির অবস্থা একদমই ভালো নয়। হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেছে। তার চিকিৎসায় প্রায় কোটি টাকা প্রয়োজন। কিন্তু আর্থিক অসচ্ছলতায় তিনি এখন সবার কাছে সাহায্য প্রার্থী। এবং আমরা এটাও জানি যে,বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা […]
মুক্তিযোদ্ধা ও অসংখ্য কালজয়ী গানের শিল্পী আব্দুল জব্বার। শরীরে জটিল রোগ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে তাঁর কিডনির অবস্থা একদমই ভালো নয়। হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেছে। তার চিকিৎসায় প্রায় কোটি টাকা প্রয়োজন। কিন্তু আর্থিক অসচ্ছলতায় তিনি এখন সবার কাছে সাহায্য প্রার্থী।
এবং আমরা এটাও জানি যে,বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ২০ লাখ টাকা দিয়েছেন এখনও ৮০ লক্ষ টাকা লাগবে উনার চিকিৎসায়। এবং উনি প্রত্যেকের কাছে ১ টাকা করে চেয়েছেন।এবং বেঁচে থাকার আকুতি জানিয়েছেন।
এটাই হলো গত কয়েকদিনের আলোচিত, সমালোচিত খবর।দেশের প্রতিটি প্রধান প্রধান দৈনিক, অনলাইন মিডিয়ার খবর। কিন্তু,এখনো পর্যন্ত কোন মিডিয়া,কোন সংগঠন,কোন ফাউন্ডেশন, বা বিশেষ কেউ এগিয়ে এসেছেন বা ককোন উদৌগ নিয়েছেন এমন খবর এখনো আমাদের নজরে আসেনি।
এমনটা কি আমরা আশা করেছিলাম?এই জন্যই কি মুক্তিযুদ্ধ করেছিলেন সেই সব বীর শহীদেরা? তাইলে কি উন্নত চিকিৎসার অভাবে,টাকার অভাবে আমরা তাকে হারিয়ে ফেলতে যাচ্ছি? কে, কি উদৌগ নিচ্ছে বা নিবে এসব না ভেবে তাই আসুন আমরা যার অবস্থান থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই। আমি সিদ্ধান্ত নিয়েছি যে,আমি আমার ১মাসের উপার্জনের টাকা আব্দুল জব্বার সাহেবের চিকিৎসা বাবদ প্রদান করবো।
আমার বন্ধু লিস্টে থাকা কোন বন্ধু বা এই পোস্ট পড়ছেন এমন কোন বন্ধুর নিকট আব্দুল জব্বার সাহেবের পরিবারের কারও মোবাইল নং কিংবা বিকাশ নং বা ব্যাংক একাউন্ট নং যদি থেকে থাকে তাহলে আমাকে ইনবক্স করুন অথবা কমেন্ট বক্সে লিখুন।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট