Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি স্থানীয় সংবাদ
৩:২০ পিএম, ১৮ আগস্ট ২০১৭

সিলেটে ১৭ নং ওয়ার্ডে পরিস্কার-পরিচ্ছন্নতা এবং জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে প্রচারনা অভিযান ও র‍্যালি

“নিজে সচেতন হউন, অন্যকে সচেতন হতে উৎসাহিত করুন। আপনার বাসা বাড়ির আঙিনা পরিস্কার রাখুন, দূষণমুক্ত সুন্দর ওয়ার্ড গড়তে সহযোগিতা করুন।” এই স্লোগান কে সামনে রেখে অদ্য ১৭-০৮-২০১৭ ইং ১১:৩০ মিনিটে ১৭ নং ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ভলান্টিয়ার গ্রুপ ১৭ নং ওয়ার্ড কর্তৃক পরিস্কার-পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে এক বিশাল র‍্যালির আয়োজন করা হয়। এতে […]

সিলেটে ১৭ নং ওয়ার্ডে পরিস্কার-পরিচ্ছন্নতা এবং জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে প্রচারনা অভিযান ও র‍্যালি
১ মিনিটে পড়ুন |

“নিজে সচেতন হউন, অন্যকে সচেতন হতে উৎসাহিত করুন। আপনার বাসা বাড়ির আঙিনা পরিস্কার রাখুন, দূষণমুক্ত সুন্দর ওয়ার্ড গড়তে সহযোগিতা করুন।” এই স্লোগান কে সামনে রেখে অদ্য ১৭-০৮-২০১৭ ইং ১১:৩০ মিনিটে ১৭ নং ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও ভলান্টিয়ার গ্রুপ ১৭ নং ওয়ার্ড কর্তৃক পরিস্কার-পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে এক বিশাল র‍্যালির আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব দিলওয়ার হোসাইন সজীব। ওয়ার্ড ভিত্তিক ড্রেন, ছড়া এবং এবং বিভিন্ন দূর্যোগে সামাজিক, পারিবারিক প্রস্তুতি এবং সচেতনতা বৃদ্ধিই এই কার্যক্রমের মূল লক্ষ।

উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ওয়ার্ড সচিব রনি আহমেদ এবং দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য।

এতে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ভলান্টিয়ার গ্রুপের সভাপতি আব্দুল আলিম জুয়েল, সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক হোসেইন আহমেদ ইমন সহ ভলান্টিয়ার গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ। এতে আরো উপস্থিত ছিলেন কাজীটুলা সরকারী প্রাথমিক বালক ও বালিকা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। র‍্যালিটি কাজীটুলা থেকে শুরু হয়ে ১৭ নং ওয়ার্ডের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউন্সিলর অফিস প্রাঙ্গণে শেষ হয়। এখানে আরো উল্লেখ্য যে ২০-০৮-১৭ তারিখ রোজ রবিবার কাজীটুলা সরকারী প্রাথমিক বালক ও বালিকা বিদ্যালয়ে একটি জনসচেতনামূলক স্কুল মহড়া অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
রাজশাহীর ‘কলাই রুটি’
৫ বছর আগে
বাংলাদেশি সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com