Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি স্থানীয় সংবাদ
১:০০ পিএম, ২১ মে ২০১৯

ফেরত এলেন ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার ১৫ বাংলাদেশি

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার ১৫ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ছয়টায় টার্কিশ এয়ারওয়েজের একটি বিমানে করে তাঁদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের প্রতিনিধিরা। ১০ মে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে ৫৭ জন আরোহীসহ একটি নৌকা ডুবে যায়। নৌকা থেকে ১৫ […]

ফেরত এলেন ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার ১৫ বাংলাদেশি
নিউজ ডেস্ক
১ মিনিটে পড়ুন |

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার ১৫ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ছয়টায় টার্কিশ এয়ারওয়েজের একটি বিমানে করে তাঁদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের প্রতিনিধিরা।

১০ মে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে ৫৭ জন আরোহীসহ একটি নৌকা ডুবে যায়। নৌকা থেকে ১৫ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করে স্থানীয় জেলে ও নৌবাহিনী।

আজ সকালে বিমানবন্দরে নামার পরই তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করে ইমিগ্রেশন পুলিশ। সেখানে উপস্থিত বাংলাদেশ রেড ক্রিসেন্টের ডেটা অ্যাডমিনিস্ট্রেটর নাজমুল হক জানান, ফেরত আসা ব্যক্তিরা মানব পাচারের শিকার। এ জন্য তাঁদের পাচারকারী চক্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলেই তাঁরা নিজ ঠিকানায় চলে যেতে পারবেন।

সূত্র: প্রথম আলো

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
রাজশাহীর ‘কলাই রুটি’
৫ বছর আগে
বাংলাদেশি সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com