Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি স্থানীয় সংবাদ
১১:১০ পিএম, ৩০ মে ২০১৯

না:গঞ্জের জালকুড়িতে দেয়াল ধ্বসে খোকন নিহত

গত ২৮ মে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় জালকুড়ি তালতলা এলাকায় একতলা ভবনের দেয়াল ধ্বসে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম খোকন দেওয়ান (৪৫)। সে দেওয়ান বাড়ির তমিজ উদ্দিন দেওয়ানের ছেলে। জানা যায়, সিদ্ধিরগঞ্জের নাসিক ৯নং ওয়ার্ড জালকুড়ি তালতলা এলাকায় ড্রেনসহ রাস্তা নির্মাণের জন্য খোকনের মালিকানাধিন বাড়িটির কিছু অংশ ভেঙ্গে ফেলার নির্দেশ দেয় সিটি […]

না:গঞ্জের জালকুড়িতে দেয়াল ধ্বসে খোকন নিহত
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

গত ২৮ মে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় জালকুড়ি তালতলা এলাকায় একতলা ভবনের দেয়াল ধ্বসে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম খোকন দেওয়ান (৪৫)। সে দেওয়ান বাড়ির তমিজ উদ্দিন দেওয়ানের ছেলে।

জানা যায়, সিদ্ধিরগঞ্জের নাসিক ৯নং ওয়ার্ড জালকুড়ি তালতলা এলাকায় ড্রেনসহ রাস্তা নির্মাণের জন্য খোকনের মালিকানাধিন বাড়িটির কিছু অংশ ভেঙ্গে ফেলার নির্দেশ দেয় সিটি কর্পোরেশন। সেই নির্দেশে একবছর আগে ড্রেন নির্মাণের জন্য বাড়িটির একটি দেয়ালের কিছু অংশ ভেঙ্গে ফেলা হয়। পরবর্তীতে বাকী অংশটুকু আর ভাঙ্গা হয়নি। এদিকে মঙ্গলবার বিকেলে নিহত খোকন দেওয়ান ওই স্থানটিতে দাঁড়িয়ে এক ব্যক্তির সাথে কথা বলছিলেন। এ সময় হঠাৎ দেয়ালটির ওই অংশ তার ওপর ধ্বসে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জের এসও বাসস্ট্যান্ড এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে পাঠানো হলে পথি মধ্যেই তিনি মারা যায় বলে জানা যায়।

খোকন দেওয়ান সদা হাস্যোজ্জ্বল একজন ব্যক্তি ছিলেন। তাঁর কথাবার্তা এবং আচরণেই হৃদয়ের সতেজ অনুভূতি প্রকাশ পেত।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
রাজশাহীর ‘কলাই রুটি’
৫ বছর আগে
বাংলাদেশি সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com