Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি স্থানীয় সংবাদ
১১:০০ পিএম, ৬ অক্টোবর ২০১৮

বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী সিঙ্গাপুর প্রবাসীরা

২০১৯ সালের এপ্রিলে প্যারিসে অনুষ্ঠিতব্য ‘প্রবাসী বিনিয়োগ মহাসম্মেলন’ ১ম বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে নিরাপদ ও লাভজনক বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন সিঙ্গাপুরের বাংলাদেশ কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। প্যারিস ভিত্তিক ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডব্লিউবিও) কর্তৃক ৪ অক্টোবর ২০১৮ সিঙ্গাপুর সিটিতে অনুষ্ঠিত ‘মিট দ্য কমিউনিটি’ শীর্ষক এক মতবিনিময় সভায় বাংলাদেশকেঘিরে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন […]

বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী সিঙ্গাপুর প্রবাসীরা
মাঈনুল ইসলাম নাসিম
২ মিনিটে পড়ুন |

২০১৯ সালের এপ্রিলে প্যারিসে অনুষ্ঠিতব্য ‘প্রবাসী বিনিয়োগ মহাসম্মেলন’ ১ম বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে নিরাপদ ও লাভজনক বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন সিঙ্গাপুরের বাংলাদেশ কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। প্যারিস ভিত্তিক ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডব্লিউবিও) কর্তৃক ৪ অক্টোবর ২০১৮ সিঙ্গাপুর সিটিতে অনুষ্ঠিত ‘মিট দ্য কমিউনিটি’ শীর্ষক এক মতবিনিময় সভায় বাংলাদেশকেঘিরে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন আলোচকরা।

ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের (ডব্লিউবিও) প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহর সিঙ্গাপুর সফর উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিঙ্গাপুরের খ্যাতিমান ব্যবসায়ী খোরশেদ আলম চৌধুরী, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচেম) সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মির্জা গোলাম সবুর, বর্তমান জেনারেল সেক্রেটারি আসাদ মামুন, দুই ভাইস প্রেসিডেন্ট শামসুর রহমান ফিলিপ ও প্রফেসর এম এ রহিম, ট্রেজারার হাবিববুর রহমান পাটওয়ারি, জয়েন্ট সেক্রেটারি মাসুদুর রহমান, সাবেক জেনারেল সেক্রেটারি নাশিরুল ইসলাম মনি, মেরিনার্স সোসাইটির প্রেসিডেন্ট জহিরুল ইসলাম এবং বাংলা স্কুলের প্রিন্সিপাল রুবাবা সাবেদ।

মতবিনিময় সভায় সিঙ্গাপুরের কমিউনিটি ও ব্যবসায়ী নেতারা বলেন, সমগ্র বিশ্বের প্রবাসী বাংলাদেশিদেরকে এক প্লাটফর্মে নিয়ে আসার পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির পথে প্রবাসীদেরকে নিবিড়ভাবে সম্পৃক্ত করতে ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের (ডব্লিউবিও) মিশন-ভিশন সহ যে কোন কর্মসূচী ও এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ করবে সিঙ্গাপুরের বাংলাদেশ কমিউনিটি। বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের মাঝে সত্যিকারের দেশপ্রেম জাগ্রত করতে ডব্লিউবিও প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহর আন্তরিকতা ও একাগ্রতার ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

প্রসঙ্গত, কাজী এনায়েত উল্লাহর নেতৃত্বাধীন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের (আয়েবা) ব্যবস্থাপনায় ২০১৬ সালের নভেম্বরে মালয়েশিয়ার কুয়ালালাপুরে অনুষ্ঠিত ‘প্রবাসী বিশ্বসম্মেলন’ ১ম বাংলাদেশ গ্লোবাল সামিট সর্বাত্মক সফল ও সার্থক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সিঙ্গাপুর থেকে। তারই ধারাবাহিকতায় ২০১৯ সালের এপ্রিলে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিতব্য ‘মেগা-ইভেন্ট’ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট শতভাগ ফলপ্রসু করতে সিঙ্গাপুরের বাংলাদেশ কমিউনিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানানো হয় সভায়। ডব্লিউবিও প্রেসিডেন্ট বলেন, সারা বিশ্বের প্রবাসীরা তাদের জ্ঞান, মেধা, যোগ্যতা, অভিজ্ঞতা ও অর্থ বিনিয়োগ করলে সিঙ্গাপুরের মতোই উন্নত দেশে পরিণত হবে আমাদের বাংলাদেশ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
রাজশাহীর ‘কলাই রুটি’
৫ বছর আগে
বাংলাদেশি সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com