ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে তিনি মারা যান। মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে অচেতন অবস্থায় তাজিনকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর বলে শুরুতেই নেওয়া হয় লাইফ সাপোর্টে। এরপর ইলেকট্রিক শক ও […]
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে তিনি মারা যান।
মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে অচেতন অবস্থায় তাজিনকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর বলে শুরুতেই নেওয়া হয় লাইফ সাপোর্টে। এরপর ইলেকট্রিক শক ও ইসিজি রিপোর্ট দেখার পর বেলা ৪টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক নূর হোসেন তাকেকে মৃত ঘোষণা করেন।
তিনি শুধু অভিনয় দিয়ে নয়, সাংবাদিকতা, উপস্থাপনা, নাটক লেখা এবং পরিচালনা করেও প্রশংসিত হয়েছেন। তাজিন আহমেদের জন্ম ঢাকার লালবাগে তার নানুবাড়িতে। সেখানেই তার বেড়ে ওঠা। বাবা কামাল আহমেদ এবং মা দিলারা জলি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেন। ভোরের কাগজ, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। একটি বেসরকারি ব্যাংকের পাবলিক রিলেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।