হবিগঞ্জ জেলা সংবাদদাতা : জেলার চুনারুঘাটে ভারতীয় নাগরিকদের গণপিটুনিতে ৩ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। গতকাল ৬ এপ্রিল ভোররাতে চুনারুঘাটের কেদারাকোট সীমান্তের মজুমদার বাড়ী গ্রামে ঘটে এ ঘটনা। নিহত ব্যক্তিরা হলো, চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের হাপ্টারহাওর গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র ছিদ্দিক আলী (৫৫), একই ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের খুর্শেদ আলীর পুত্র আনোয়ার (৪০) ও উসমানপুর গ্রামের মফিজ […]
হবিগঞ্জ জেলা সংবাদদাতা : জেলার চুনারুঘাটে ভারতীয় নাগরিকদের গণপিটুনিতে ৩ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। গতকাল ৬ এপ্রিল ভোররাতে চুনারুঘাটের কেদারাকোট সীমান্তের মজুমদার বাড়ী গ্রামে ঘটে এ ঘটনা। নিহত ব্যক্তিরা হলো, চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের হাপ্টারহাওর গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র ছিদ্দিক আলী (৫৫), একই ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের খুর্শেদ আলীর পুত্র আনোয়ার (৪০) ও উসমানপুর গ্রামের মফিজ উল্লার পুত্র উমর আলী (৪৫)।সীমান্ত সূত্র জানায়, নিহত ব্যাক্তিরা ৬ এপ্রিল রাতে গুইবিল বিওপি’র কেদারাকোট দিয়ে ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার মজুমদারবাড়ী গ্রামে যায়। এ সময় ওই এলাকার বাসিন্দারা গরুচোর সন্দেহে তাদেরকে আটক করে। ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ মজুমদারবাড়ী এলাকায় পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা বিজিবিকে খবর দেয়। নিহত ছিদ্দিক আলী গাজীপুর ইউনিয়ন পরিষদের মেম্বার সোনাই মিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামী। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ৩ জনের লাশ ত্রিপুরার মজুমদারবাড়ী এলাকায় পড়ে রয়েছে। এ ব্যাপারে বিজিবি ১৪ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সাইফুদ্দিন কাওসারের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে লাশ ফেরত দেয়ার জন্য বিএসএফকে পত্র দেয়া হয়েছে বলে জানান।