Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি সংবাদ
১১:০০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯

ঢাবির সিনেট থেকে শোভনের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্যপদ থেকে পদত্যাগ করলেন ছাত্রলীগের সদ্য পদচ্যুত সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. আখতারুজ্জামনে বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি। শোভনের পক্ষে পদত্যাগপত্রটি জমা দেন ছাত্রলীগের দফতর সম্পাদক আহসান হাবিব ও ডাকসু সদস্য রফিকুল ইসলাম সবুজ। আবেদনপত্রে শোভন উল্লেখ করেন, যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক উপর্যুক্ত বিষয়ের বরাতে আপনাকে জানাচ্ছি যে, আমি […]

ঢাবির সিনেট থেকে শোভনের পদত্যাগ
নবধারা নিউজ অনলাইন
১ মিনিটে পড়ুন |

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্যপদ থেকে পদত্যাগ করলেন ছাত্রলীগের সদ্য পদচ্যুত সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. আখতারুজ্জামনে বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি।

শোভনের পক্ষে পদত্যাগপত্রটি জমা দেন ছাত্রলীগের দফতর সম্পাদক আহসান হাবিব ও ডাকসু সদস্য রফিকুল ইসলাম সবুজ।

আবেদনপত্রে শোভন উল্লেখ করেন, যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক উপর্যুক্ত বিষয়ের বরাতে আপনাকে জানাচ্ছি যে, আমি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি।

বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করা সম্ভব নয়। এমতাবস্থায় আমি উক্ত পদ থেকে পদত্যাগ করতে আগ্রহী।

অতএব, বিনীত নিবেদন, আমার পদত্যাগপত্র গ্রহণ করে আমার ওপর আপনার অর্পিত সিনেট সদস্য পদ থেকে অব্যাহতি দানে বাধিত করবেন।

সূত্র: দশ দিগন্ত

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে শতশিখায় উজ্জ্বল ঢাবি
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com