সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ঘটনা। যেখানে দেখা গেছে, হাসপাতালের এক চিকিৎসক এক পুলিশ সদস্যের সঙ্গে দুর্ব্যবহার করছেন। রীতিমতো ওই পুলিশের ওপর চড়াও হয়েছেন তিনি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নিরব স্বপ্ন নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়। এরপর থেকেই ফেসবুকে নানা জনের টাইমলাইনে সেই ঘটার একটি […]
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ঘটনা। যেখানে দেখা গেছে, হাসপাতালের এক চিকিৎসক এক পুলিশ সদস্যের সঙ্গে দুর্ব্যবহার করছেন। রীতিমতো ওই পুলিশের ওপর চড়াও হয়েছেন তিনি।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নিরব স্বপ্ন নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়। এরপর থেকেই ফেসবুকে নানা জনের টাইমলাইনে সেই ঘটার একটি ভিডিও ঘুরপাক খাচ্ছে।
ভিডিওটি ২৭ সেপ্টেম্বর পোস্ট দেয়ার ২ ঘন্টার মধ্যে প্রায় নয় হাজার ভিউ হয়। কমেন্টসের ডাক্তারের আচরনের বিপক্ষে নিন্দা জানিয়ে ঝড় উঠে ।
এ ঘটনায় ময়মনসিংহের জনগণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা গেছে, এক পুলিশ সদস্যের ওপর বেশ চটে যান চিকিৎসক। তিনি রাগান্বিত হয়ে ওই পুলিশকে রুম থেকে বেরিয়ে যেতে বলছেন। এ সময় পুলিশ সদস্য বলেন, আপনার নামে আমি নালিশ করব।
এটা শুনে আরও ক্ষোভে ফেটে পড়েন ওই চিকিৎসক। চিকিৎসক অশ্রাব্য ভাষা ব্যবহার করে পুলিশ সদস্যকে বলেন, দেখি কি বাল হালাইতে পারো।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের। পুলিশ সদস্যের সঙ্গে দুর্ব্যবহার করা ওই চিকিৎসকের নাম ডা অনিক মন্ডল। তিনি ওই হাসপাতালের একজন চর্ম রোগ বিশেষজ্ঞ।
নাম প্রকাশ না করার শর্তে ওই হাসপাতালের এক পিয়ন জানান, সিয়াম নামে এক পুলিশ কনস্টেবলের সঙ্গে এমন বাজে আচরণ করেন ডা অনিক মন্ডল। তিনি বলেন গত ২৫ সেপ্টেম্বর বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আউডোরের ২২৪ নাম্বার রুমে এ ঘটনাটি ঘটে।
কি কারণে পুলিশকে এভাবে ধমকাচ্ছিলেন অনিক মণ্ডল? সূত্র জানায়, সেইন ময়মনসিংহের পুলিশ লাইন্সে কর্মরত দুই পুলিশ কনস্টেবল চর্ম ডাক্তার অনিক মন্ডলের কাছে যান চিকিৎসার জন্য। তাদের একজন পুলিশের পোশাক পরিহিত আরেকজন সাদা পোশাকে ছিলেন। পোশাক পরিহিত সদস্যের নেমপ্লেটে সিয়াম নাম লেখা ছিল।
চিকিৎসার জন্য টিকিট নিয়ে ডাক্তারের রুমে প্রবেশ করলে ডাক্তার অনিক মন্ডল একজনকে বাইরে থাকার কথা বলেন। পুলিশ সদস্যরা একসঙ্গে থাকার কথা বললে ডাক্তার রেগে যান।
বিষয়টি নিয়ে ডাক্তার ও দুই পুলিশ সদস্যদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে ডাক্তার অনিক বলেন, পুলিশ হইছো কি হইছে, বিসিএস নাকি? এটা আমার রুম, রুম থেকে বেড়িয়ে যাও।
তার নামে নালিশ দেয়ার কথা বললে ডক্তার পুলিশ সদস্যকে বলেন, “যাও কি বাল ফালাইতে পারো দেখি”। এ সময় ওই পুলিশ সদস্য গোপনে মোবাইল ক্যামেরায় যাবতীয় কথা ভিডিও করেন ও ফেসবুকে পোস্ট করে দেন।
পুলিশের সঙ্গে চিকিৎসকের এমন আচরচণের বিষয়ে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন বলেন, আমি ভিডিওটি দেখেছি, পুলিশের পক্ষ থেকে সহকারী পরিচালককে লিখিত আকারে জানানো হয়েছে। বিষয়টি আরও অধিকতর ভাবে দেখা হচ্ছে। উনি এমন ব্যবহার করতে পারে না।
মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ শামছুজ্জামান বলেন, হ্যা, এ ঘটনা আমার হাসপাতালেই ঘটেছে। আমরা দুঃখিত। বিষয়টির মীমাংসাও হয়ে গেছে। ওই দুই পুলিশ কনেস্টেবলের কাছে আমার সামনেই ওই ডাক্তার স্যরি বলেছেন।
এ বিষয়ে অভিযুক্ত ডাক্তার অনিক মন্ডলের কোনো বক্তব্য নেয়া যায়নি।
https://www.facebook.com/Mymensingh36BD/videos/2393965697339917/