নতুন ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ সংশোধনের দাবিতে তৃতীয় দিনের মতো সারাদেশে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট করছে চালক ও শ্রমিকরা। অঘোষিত এই ধর্মঘটে দূরপাল্লা ও অভ্যন্তরীণ বেশিরভাগ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র ভোগান্তিতে পড়েছে মানুষ। রাজধানীর প্রধান প্রধান বাস টার্মিনালগুলোতে যাত্রীদের অপেক্ষারত থাকার চিত্র গেখা গেছে। একই অবস্থা ঢাকামুখী যাত্রীদেরও। এদিকে, ৯ দফা দাবিতে বুধবার […]
নতুন ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ সংশোধনের দাবিতে তৃতীয় দিনের মতো সারাদেশে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট করছে চালক ও শ্রমিকরা। অঘোষিত এই ধর্মঘটে দূরপাল্লা ও অভ্যন্তরীণ বেশিরভাগ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র ভোগান্তিতে পড়েছে মানুষ।
রাজধানীর প্রধান প্রধান বাস টার্মিনালগুলোতে যাত্রীদের অপেক্ষারত থাকার চিত্র গেখা গেছে। একই অবস্থা ঢাকামুখী যাত্রীদেরও। এদিকে, ৯ দফা দাবিতে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
খুলনায় সড়ক আইন সংশোধনের দাবিতে তৃতীয় দিনের মতো খুলনায় ধর্মঘট পালন করছে চালক ও শ্রমিকরা। আজও খুলনা থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ বেশিরভাগ রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
কুড়িগ্রাম থেকে সব রুটে বাস, মিনিবাস ও ট্রাক-ট্যাংক-লরিসহ সব পরিবহন চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। ঝিনাইদহে তৃতীয় দিনের মতো ধর্মঘট চলছে। গত ২ দিন স্থানীয় রুটে যান চলাচল বন্ধ ছিলো। বুধবার সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।
নতুন আইন সংশোধনের দাবিতে চুয়াডাঙ্গায় তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিক আইন বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও কাঁচপুর পয়েন্টে এবং নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।
চট্টগ্রামে নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের অংশ হিসেবে ট্রাক, কাভার্ডভ্যান চালাচ্ছে না চালক ও শ্রমিকরা।
দিনাজপুরের হিলি-বগুড়া পথে বাস চলাচল বন্ধ রেখেছেন চালকরা। বুধবার সকাল থেকে বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রাক চলাচলও। তবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে, চলছে লোড-আনলোড ও খালাস কার্যক্রম। মাদারীপুরে সকাল থেকেই স্থানীয় ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মেহেরপুর ও সাতক্ষীরায় টানা তিন দিন ধরে বাস ধর্মঘট চলছে। কুমিল্লাতেও পরিবহন ধর্মঘট চলছে।