Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি স্থানীয় সংবাদ
৪:৩০ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৪

জামায়াতের প্রথম দিনের হরতাল রাজধানীতে ছিল শান্তিপূর্ণ : বিভিন্ন স্থানে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

জামায়াতের ডাকা প্রথম দিনের হরতাল গতকাল অনেকটা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তবে দেশের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রেল লাইনে আগুন দেয়া, ককটেল বিস্ফোরণ ও পিকেটার আটকের ঘটনা ঘটেছে। গাজীপুরে রেল লাইনে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। নারায়ণগঞ্জে ব্যাপক তা-ব চালিয়েছে শিবির। রাজশাহীতে হরতাল সমর্থকদের ভাঙচুর ঠেকাতে গুলিবর্ষণ ও টিয়ার শেল ছুঁড়েছে […]

জামায়াতের প্রথম দিনের হরতাল রাজধানীতে ছিল শান্তিপূর্ণ : বিভিন্ন স্থানে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া
২ মিনিটে পড়ুন |

জামায়াতের ডাকা প্রথম দিনের হরতাল গতকাল অনেকটা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তবে দেশের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রেল লাইনে আগুন দেয়া, ককটেল বিস্ফোরণ ও পিকেটার আটকের ঘটনা ঘটেছে। গাজীপুরে রেল লাইনে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। নারায়ণগঞ্জে ব্যাপক তা-ব চালিয়েছে শিবির। রাজশাহীতে হরতাল সমর্থকদের ভাঙচুর ঠেকাতে গুলিবর্ষণ ও টিয়ার শেল ছুঁড়েছে পুলিশ। সিলেটে বিজিবি-পুলিশ ও জামায়াত-শিবির কর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। ধামরাইয়ে জামায়াতের আমিরসহ চট্টগ্রাম, কক্সবাজার, ঠাকুরগাঁও, টঙ্গী, সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকা থেকে পুলিশ অর্ধ শতাধিক পিকেটারকে আটক করেছে।
গতকাল ঢাকার কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিল পুলিশের চেকপোস্ট। পুলিশ ও র‌্যাব সদস্যদের ছিল বিশেষ টহল। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সংখ্যায় কম হলেও যাত্রীবাহী বাস চলেছে ঢাকার সবগুলো রুটেই। গাবতলী, সায়েদাবাদসহ আন্তঃনগর বাস টার্মিনালগুলো থেকে দেশের কোথাও কোনও যাত্রী ও পণ্যবাহী যানবাহন ছেড়ে  যায়নি। ব্যক্তিগত গাড়ির সংখ্যাও ছিল কম। তবে নগরীতে যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। মিরপুরের শিয়ালবাড়ির মোড়ে শিবিরকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় সেখান থেকে সাদমান রাফি নামের এক শিবিরকর্মীকে আটক করা হয়। ব্যাংক, বীমা ও অফিস আদালত খোলা থাকলেও বেশিরভাগ মার্কেট, বিপণি-বিতান ও দোকানপাট ছিল বন্ধ। রাজধানীর মিরপুর, মুগদার বৌদ্ধমন্দির, যাত্রাবাড়ি, বাংলাবাজার ও মহাখালী এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে বলে শিবির দাবি করলেও মিরপুর ছাড়া অন্যান্য থানার ওসিরা জানান, তাদের এলাকায় জামায়াত-শিবিরের কোনও মিছিল দেখা যায়নি। সিডিউল অনুযায়ী কমলাপুর থেকে যথারীতি দেশের বিভিন্নস্থানের উদ্দেশ্যে ট্রেনগুলো ছেড়ে যায়। দেশের নৌ-পথও ছিল স্বাভাবিক। সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে লঞ্চ ছেড়ে গেছে। আবার সদরঘাটে লঞ্চ এসে ভিড়ছে – See more at:

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
রাজশাহীর ‘কলাই রুটি’
৫ বছর আগে
বাংলাদেশি সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com