Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি সংবাদ
৫:৫৭ পিএম, ৩ জানুয়ারি ২০২০

অর্থমন্ত্রীর অর্থ ও দুঃসাহসী গৃহকর্মীর গল্প!

অর্থমন্ত্রীর অর্থ নিয়ে চম্পট দেয়া সালমা ঠিক কোথায় আছেন কেউ জানে না। সেই অর্থ কি শেয়ার মার্কেটেই বিনিয়োগ করবেন, নাকি তা দিয়ে লোটাস তথা পদ্মফুলের চাষ করবেন, সেটাও বলা যাচ্ছে না। মধ্যরাতের বাংলাদেশ। নীরব সুনসান রাস্তায় ছিনতাইকারী ধরেছে এক লোককে, ‘ঐ ব্যাটা! যা আছে দিয়া দে!’ সেই লোকের জবাব, ‘কে তোরা? চিনিস আমাকে? আমি এই […]

অর্থমন্ত্রীর অর্থ ও দুঃসাহসী গৃহকর্মীর গল্প!
২ মিনিটে পড়ুন |

অর্থমন্ত্রীর অর্থ নিয়ে চম্পট দেয়া সালমা ঠিক কোথায় আছেন কেউ জানে না। সেই অর্থ কি শেয়ার মার্কেটেই বিনিয়োগ করবেন, নাকি তা দিয়ে লোটাস তথা পদ্মফুলের চাষ করবেন, সেটাও বলা যাচ্ছে না।

মধ্যরাতের বাংলাদেশ। নীরব সুনসান রাস্তায় ছিনতাইকারী ধরেছে এক লোককে, ‘ঐ ব্যাটা! যা আছে দিয়া দে!’ সেই লোকের জবাব, ‘কে তোরা? চিনিস আমাকে? আমি এই এলাকার সরকারী দলের নেতা!’ ছিনতাইকারীর যুগান্তকারী উত্তর, ‘তাইলে এতোদিন আমাদের থেকে যা নিছিস, তা বের কর! কুইক!’

শুনতে হাস্যকর মনে হলেও প্রায় সেরকম একটি ঘটনাই ঘটেছে সম্প্রতি। গত ১৩ ডিসেম্বর অর্থমন্ত্রীর বাসায় হয়েছে চুরি। মন্ত্রীর বাসার আলমারির ড্রয়ার ভেঙে ৭০ হাজার টাকা চুরি করে পালিয়েছেন বাসার গৃহকর্মী সালমা বেগম। ঘটনা এতটাই বিব্রতকর যে খোদ গুলশান থানার পরিদর্শক (তদন্ত) বিডিনিউজকে উত্তর দিয়েছেন আমতা করতে করতে, “চুরি বলতে কি… গৃহকর্মী টাকা চুরি করে পালিয়েছে।”

অর্থমন্ত্রীর অর্থ নিয়ে চম্পট দেয়া সালমা ঠিক কোথায় আছেন কেউ জানে না। সেই অর্থ কি শেয়ার মার্কেটেই বিনিয়োগ করবেন, নাকি তা দিয়ে লোটাস তথা পদ্মফুলের চাষ করবেন, সেটাও বলা যাচ্ছে না। এমতাবস্থায় জাতির বিবেকের কাছে প্রশ্ন করা ছাড়া কোনো উপায় নেই। উন্নয়নের জোয়ারে ভাটা এনে দেয়ার মতন এমন ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যাচ্ছে না। যেখানে দেশের মহামান্য মন্ত্রীদের বাসাতে নিরাপত্তা নেই, সেখানে একজন আমজনতা কিভাবে তার নিরাপত্তার নিশ্চয়তা পাবে? কে জানে!

এমন একটি ঘটনা ঘটে গেল, এখনো কোনো কুলকিনারা হয়ন। দেশে বিচারের দীর্ঘসূত্রিতার সূত্র ধরেই কিনা, চুরির মামলা দায়ের করা হয়েছে ঘটনার ১৮ দিন পর! যাক, এসব বিষয়ে আমরা নাক না গলাই। বরং অর্থমন্ত্রীর কষ্টে আমরা সমব্যথী হই। সালমা বেগম, আপনি যেখানেই আছেন, ফিরে আসুন! কোটি কোটি টাকা লোপাটের দেশের অর্থমন্ত্রীর বাসা থেকে আপনি স্রেফ ৭০ হাজার টাকা নিয়ে ভেগে যেতে পারেন না!

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে শতশিখায় উজ্জ্বল ঢাবি
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com