Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি স্থানীয় সংবাদ
১২:৪৩ এএম, ২৪ অক্টোবর ২০১৪

অধ্যাপক গোলাম আযমের ইন্তিকাল

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযম ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্বদ্যিালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে বলে জানান তার ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদ। তিনি আরো বলেন, গতকাল বেলা ১১টার দিকে অধ্যাপক গোলাম আযমের […]

অধ্যাপক গোলাম আযমের ইন্তিকাল
২ মিনিটে পড়ুন |

ghulam-azamস্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযম ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্বদ্যিালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে বলে জানান তার ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদ। তিনি আরো বলেন, গতকাল বেলা ১১টার দিকে অধ্যাপক গোলাম আযমের রক্ত চাপ কমে যায়।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছর সাজাপ্রাপ্ত সাবেক জামায়াত নেতা গোলাম আযম গুরুতর অসুস্থ অবস্থায় বেশ কিছুদিন যাবত রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ছিলেন।
জামায়াতে ইসলামীর সাবেক এই আমিরের ইন্তিকালের সংবাদ তার পরিবার এবং আইনজীবীরাও সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। গোলাম আযমের আইনজীবী অ্যাড. তাজুল ইসলাম জানান, তাঁর ছেলে আবদুল্লাহ আমান আযমী তাকে জানিয়েছেন, তার বাবা গোলাম আযম আর বেঁচে নেই। আবুল কালাম জানান, বৃহস্পতিবার রাত ৯টা ৫৫ মিনিটে তিনি ইন্তিকাল করেন।
জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে ৯০ বছরের কারাদন্ড দিয়ে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় গত ১৫ জুলাই রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা ৫ ধরনের মানবতাবিরোধী অপরাধের ৬১টি অভিযোগের কোনোটিতেই তার সরাসরি সম্পৃক্ততা প্রমাণ হয়নি। ‘সুপেরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’র দায়ে তাকে এ সাজা প্রদান করে ট্রাইব্যুনাল। রায়ে বলা হয়, গোলাম আযম যে অপরাধ করেছেন তা মৃত্যুদন্ডতুল্য। কিন্তু তার বয়স ৯১ বছর। এ বিবেচনা করে তাকে ৯০ বছরের কারাদ- দেয়া হলো। তবে রায়ের বিরুদ্ধে আপিল করেছেন তিনি। রাষ্ট্রপক্ষও সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করেছে। আগামী ২ ডিসেম্বর আপিল শুনানির কথা ছিলো।
গোলাম আযম ১৯২২ সালের ৭ নভেম্বর (বাংলা ১৩২৯ সালের ৫ অগ্রহায়ণ) ঢাকার লক্ষ্মীবাজারের শাহ সাহেব বাড়িতে জন্মগ্রহণ করেন। তার নানা শাহ সৈয়দ আবদুল মোনায়েম শাহ সাহেব নামে পরিচিত ছিলেন। গোলাম কবির ও সৈয়দা আশরাফুন্নিসার সন্তান গোলাম আযমের গ্রামের বাড়ি  ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিরগাঁও গ্রামে। তবে ঢাকার বড় মগবাজারের কাজী অফিস লেনের বাড়িতেই দীর্ঘদিন ধরে তারা স্থায়ীভাবে বসবাস করেছেন। সূত্র : ওয়েবসাইট

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
রাজশাহীর ‘কলাই রুটি’
৫ বছর আগে
বাংলাদেশি সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com