একটা পাগল করা রাত একটা বিষন্ন আধমরা চাঁদ তার ঘোলাটে ধোয়াটে আলো খুব নিখুঁত ভাবে বিধাতা একেঁ দিয়েছিল ছবিটা। কিন্তু মহাকালের হিসেবে সব কেমন যেন গোলমেলে হয়ে গেল, তুমি ছিলে আমি ছিলাম নাকি বলবো তুমি আছো আমি আছি, নদীর ধারে গাছের নিচে এখনো বসে আছি, এখনো চাঁদের ঝাপসা আলোয় আমি দেখছি কি বিষন্ন তোমার চোখের […]
একটা পাগল করা রাত
একটা বিষন্ন আধমরা চাঁদ
তার ঘোলাটে ধোয়াটে আলো
খুব নিখুঁত ভাবে বিধাতা একেঁ দিয়েছিল ছবিটা।
কিন্তু মহাকালের হিসেবে সব কেমন যেন গোলমেলে হয়ে গেল,
তুমি ছিলে আমি ছিলাম
নাকি বলবো তুমি আছো আমি আছি,
নদীর ধারে গাছের নিচে এখনো বসে আছি,
এখনো চাঁদের ঝাপসা আলোয় আমি দেখছি কি বিষন্ন তোমার চোখের চাহনি,
না বলা শব্দেও আমি বুঝতে পারি কি তীব্র ভাবে তুমি আমায় জড়িয়ে ধরতে চাইছো,
হাত ধরে টেনে এনে সামনে বসিয়ে চোখে চোখ রাখতে চাইছো,
সুনসান নিরবতা যেন চিৎকার করে বলছে তোমার আমার অবাধ্য মনের অপারগতা।
আচ্ছা সত্যি করে বলোতো ঘুমন্ত আমার কপালে চুমু খেতে ইচ্ছে হয়নি তোমার?
অগোছালো চুলগুলো হাত দিয়ে নেড়ে দিতে মন চায়নি?
বাতাশে এলোমেলো শাড়ির আঁচলটা সামলে দিয়ে কোমড়ে হাত রেখে কাছে টেনে না নিয়ে কেমন করে পারলে তুমি?
পাষন্ড তুমি ভীষন, বড্ড অভিমান হয়, রাগ তো করতে পারিনা তোমার সাথে,
জানোইতো, জানো বলেই তো এভাবে দূরে ঠেলে দাও।
যখন ঝিরিঝিরি বাতাস বয়, তোমার পাশে থাকি আমি
কি হয় একটু মমতা ভরে হাতটা হাতের মুঠোয় নিলে?
কি এমন হয় আংুলে আংুলগুলো ছোঁয়াতে?
সমস্ত দুনিয়া আমাদের ভূল বুঝে আছে
কি হয় নাহয় দুজনে বুঝে নিলাম দুজনকে???
সিডনি, অস্ট্রেলিয়া