Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

ছড়া-কবিতা
৮:১৬ পিএম, ১৯ এপ্রিল ২০১৪

একটি ভ্রান্তির পোস্টমর্টেম

আশিকুর রহমান পাখিওয়ালার আত্মহত্যার পর মার্বেল দুপুরটা আজোবধি আমার আত্মীয়, আফিমের অন্ধকার গিট্ খুলে সেই কবে আমার ভাংতি কপালে পাখিদের উড়াল পংক্তির বিন্যাস করেছিলাম- রুদ্রাক্ষরের লাল দস্তানা পড়ে তখন আমাদের সাথে সাথেবাড়ি যেত পাখি-কাব্যের ফিসফিসানি- আহাজারির খন্ড-বিখন্ড অনুবাদ আর আধশোয়া শামুক শুন্যতা; হঠাত একদিন কেউ একজন আমার আত্মা মুষড়ে দিয়ে বললো- ‘মানুষ তার নিজের ভিতর প্রতিদিন […]

একটি ভ্রান্তির পোস্টমর্টেম
১ মিনিটে পড়ুন |

আশিকুর রহমান

পাখিওয়ালার আত্মহত্যার পর
মার্বেল দুপুরটা আজোবধি আমার আত্মীয়,
আফিমের অন্ধকার গিট্ খুলে সেই কবে আমার ভাংতি কপালে
পাখিদের উড়াল পংক্তির বিন্যাস করেছিলাম- রুদ্রাক্ষরের লাল দস্তানা পড়ে
তখন আমাদের সাথে সাথেবাড়ি যেত পাখি-কাব্যের ফিসফিসানি-
আহাজারির খন্ড-বিখন্ড অনুবাদ
আর আধশোয়া শামুক শুন্যতা;
হঠাত একদিন কেউ একজন আমার আত্মা মুষড়ে দিয়ে বললো-
‘মানুষ তার নিজের ভিতর প্রতিদিন নতুন করে জন্মায় ‘
তারপর ভ্রান্তির আকাশটা বুকের কাছে নামতেই শুরু হলো
ক্রমবর্ধমান আগুনের বিবর্ণ লুটপাট বিচ্ছেদ,
এ গল্পের পোস্টমর্টেম করতে করতে এখন আর ঘুমাতে পারিনা-
চোখে মুখে ডুবুরীর পর্দা ফেলে ভেতরটাকে ঘুম পাড়িয়ে রাখি
পরাজিত চোখে এখন দিনরাত আমার পিছু পিছু যায় সমুদ্র সমান দুরত্ব।

 

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

যোগাযোগ ও যোগাসন বৃত্তান্ত
৭ বছর আগে
চাষীর আত্মকথন
৭ বছর আগে
ছড়া-কবিতা
অদৃশ্য দেয়াল
৭ বছর আগে
ছড়া-কবিতা
খচ্চর ভিসি
৭ বছর আগে
ছড়া-কবিতা
বাবার ভালবাসা
৭ বছর আগে
ছড়া-কবিতা
তুমি ও গোলাপ
৭ বছর আগে
ছড়া-কবিতা
সেই মুখখানি
৭ বছর আগে
ছড়া-কবিতা
তুমি কি আজও অমনি হাস
৭ বছর আগে
মায়ের কাছে যাব
৭ বছর আগে
এ জনমে হলোনা
৭ বছর আগে
ছড়া-কবিতা

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com