বলে যায় বসন্তের রক্তঝরা একুশ মানে মাথা নত না-করা। বলে না অবুঝ মন মায়ের বুলির মতন চিরন্তন অলিখিত এক বন্ধন ফুলের উচ্ছ্বাস পৃথিবীর নিঃশ্বাস যে কারণে নদী বুকের ভেতর বহে নিরবধি যে কারণে পাখি খুলে যায় আঁখি তোমার চোখে আমাকে আমার চোখে তোমাকে আজীবন দেখি। Facebook Comments Box উচ্ছ্বাস একুশ নদী বসন্ত
বলে যায় বসন্তের রক্তঝরা
একুশ মানে মাথা নত না-করা।
বলে না অবুঝ মন
মায়ের বুলির মতন
চিরন্তন
অলিখিত এক বন্ধন
ফুলের উচ্ছ্বাস
পৃথিবীর নিঃশ্বাস
যে কারণে নদী
বুকের ভেতর বহে নিরবধি
যে কারণে পাখি
খুলে যায় আঁখি
তোমার চোখে আমাকে
আমার চোখে তোমাকে
আজীবন দেখি।