Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

রাজনীতি
৭:১৯ পিএম, ৪ এপ্রিল ২০১৪

দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই পানির ন্যায্য হিস্যা পাচ্ছে না : মুজাহিদুল ইসলাম সেলিম

ঢাকা : সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই বাংলাদেশের মানুষ তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে হাওর অঞ্চলবাসী আয়োজিত এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বাংলাদেশ সফরকালে তিস্তার পানির ন্যায্য হিস্যার আদায়ের ব্যাপারে সরকার কোন […]

দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই পানির ন্যায্য হিস্যা পাচ্ছে না : মুজাহিদুল ইসলাম সেলিম
১ মিনিটে পড়ুন |

ঢাকা :

সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই বাংলাদেশের মানুষ তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে হাওর অঞ্চলবাসী আয়োজিত এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বাংলাদেশ সফরকালে তিস্তার পানির ন্যায্য হিস্যার আদায়ের ব্যাপারে সরকার কোন জোরালো ভূমিকা পালন করেনি। দেশের উত্তরাঞ্চল শুকিয়ে মরুভূমি হলেও নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সরকার নিশ্চুপ, নির্বিকার ও নিরব ভূমিকা পালন করেছে। সরকারের এই নিশ্চুপতাকে হাওরবাসী তীব্র নিন্দা জানায়।তিনি বলেন, তিস্তার পানির অভাবে হাওর অঞ্চল শুকিয়ে চৌচির হয়ে গেছে। নদী শুকিয়ে বালুচরে পরিণত হয়েছে। আবাদি জমিতে সেচ দেওয়া যাচ্ছে না। অথচ সরকার নিরব দর্শকের ভূমিকা পালন করেছে।সামসুদ্দোহা শোয়েবের সভাপতিত্বে মানববন্ধনে হাওর অঞ্চলের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

নির্বাচনে অটোভোট সমর্থন করেন
৬ বছর আগে
সিডনিতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন
৬ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com