পতঙ্গের ক্ষীণায়ু জীবনে আলোর ঝলকানি শুধুই হাতছানি তবু কেউ কেউ গোপনে বারুদ লুকিয়ে রাখে বুকে জীবন চলে গেলেও তা যায় না চুকেবুকে বরং তা হয়ে যায় জীবন বদলের বার্তা। যেন সংক্ষিপ্ত জীবন উষায় সে এক যুদ্ধ জয়ের গল্প সন্ধ্যার মতো গাঢ় পাখির নীড়ের মতো প্রগাঢ় এত এত কুরুক্ষেত্র তবু গন্ধ বিলাতেই মর্ত্যে ফোটে ও ফুল […]
পতঙ্গের ক্ষীণায়ু জীবনে
আলোর ঝলকানি
শুধুই হাতছানি
তবু কেউ কেউ গোপনে
বারুদ লুকিয়ে রাখে বুকে
জীবন চলে গেলেও তা
যায় না চুকেবুকে
বরং তা হয়ে যায়
জীবন বদলের বার্তা।
যেন সংক্ষিপ্ত জীবন উষায়
সে এক যুদ্ধ জয়ের গল্প
সন্ধ্যার মতো গাঢ়
পাখির নীড়ের মতো প্রগাঢ়
এত এত কুরুক্ষেত্র
তবু গন্ধ বিলাতেই মর্ত্যে
ফোটে ও ফুল
ঝড়ে ঝঞ্ঝায় শুধরে নিতে
জীবনের যত ভুল
হেঁটে যায় মনীষার দিব্যরথে
তা দেখে আমাদের দু’চোখে
জেগে রয় শুধু বিস্ময়।