Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অর্থ-বাণিজ্য
২:২৪ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৪

শেয়ারবাজার থেকে সংগৃহীত তহবিলের ব্যবহার : ত্রৈমাসিক ভিত্তিতে বিএসইসিতে প্রতিবেদন দাখিল করতে হবে

শেয়ারবাজার থেকে কোম্পানিগুলো প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) পুনঃগণপ্রস্তাব (আরপিও), রাইট শেয়ারসহ নানা উপায়ে তহবিল সংগ্রহ করে থাকে। ব্যবসা সম্প্রসারণ, নতুন ব্যবসা চালু, ব্যাংক ঋণ পরিশোধসহ নানা ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তহবিল সংগ্রহ করলেও তার যথাযথ ব্যবহার কোম্পানিগুলো করে না বলে অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় জনবল না থাকার কারণে নিয়ন্ত্রক সংস্থার পক্ষে পুঁজিবাজার থেকে সংগৃহীত তহবিল ব্যবহারের বিষয়ে […]

শেয়ারবাজার থেকে সংগৃহীত তহবিলের ব্যবহার : ত্রৈমাসিক ভিত্তিতে বিএসইসিতে প্রতিবেদন দাখিল করতে হবে
২ মিনিটে পড়ুন |

busi_sharebajar-theke-shongশেয়ারবাজার থেকে কোম্পানিগুলো প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) পুনঃগণপ্রস্তাব (আরপিও), রাইট শেয়ারসহ নানা উপায়ে তহবিল সংগ্রহ করে থাকে। ব্যবসা সম্প্রসারণ, নতুন ব্যবসা চালু, ব্যাংক ঋণ পরিশোধসহ নানা ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তহবিল সংগ্রহ করলেও তার যথাযথ ব্যবহার কোম্পানিগুলো করে না বলে অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় জনবল না থাকার কারণে নিয়ন্ত্রক সংস্থার পক্ষে পুঁজিবাজার থেকে সংগৃহীত তহবিল ব্যবহারের বিষয়ে তদারকি করা সম্ভব হচ্ছিল না। অবশেষে পুঁজিবাজার থেকে সংগৃহীত তহবিলের ব্যবহার বিষয়ে ত্রৈমাসিক ভিত্তিতে প্রতিবেদন দাখিলের শর্ত আরোপ করেছে কমিশন। গতকাল কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৫০৩ সভায় শর্ত আরোপের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভাশেষে কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইপিও, আরপিও এবং রাইটস শেয়ার ইস্যুর তহবিল ব্যবহার সংক্রান্ত প্রতিবেদন বিদেশি অনুমোদিত নীরিক্ষকপূর্বক পরিচালনা পরিষদের প্রত্যয়নসহ ত্রৈমাসিক ভিত্তিতে কমিশনে জমা দিতে হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ২ সিসি প্রদত্ত ক্ষমতাবলে কমিশন এ শর্ত আরোপ করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তবে বন্ড, ডিবেঞ্চার, অগ্রাধিকারমূলক শেয়ার ছেড়ে বাজার থেকে তহবিল সংগ্রহ করলেও সেক্ষেত্রে প্রতিবেদন দাখিলের কোনো শর্ত আরোপ করেনি কমিশন। সংশ্লিষ্টরা মনে করছেন, যে কোনো উপায়ে বাজার থেকে অর্থ সংগ্রহ করলেই তার প্রতিবেদন দাখিলের শর্ত আরোপ করা প্রয়োজন। এতে কোম্পানিগুলোর আর্থিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে। এদিকে কোম্পানিগুলো তহবিল ব্যবহারে নতুন এ শর্ত আরোপের ফলে বিনিয়োগকারীরা তাতে উপকৃত হবে একই সঙ্গে বাজারের স্বচ্ছতাও বাড়বে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলেন, পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করার পর কোম্পানিগুলোর আয় বাড়ার কথা। কিন্তু বাস্তবে দেখা গেছে, অনেক কোম্পানি শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের আগে ভালো আয় করলেও অর্থ সংগ্রহের পর কোম্পানির আয় কমে গেছে কিংবা লোকসান দিয়েছে। তহবিল সংগ্রহের পর তা ব্যবহারে কোনো ধরনের তদারকি না থাকায় কোম্পানিগুলো অনেক ক্ষেত্রেই যথাযথভাবে তা ব্যবহার করেনি। কিংবা কোম্পানির অনুকূলে তহবিল ব্যবহার না করে পরিচালকরা নিজেরা সে টাকা ভাগ-ভাটোয়ারা করে নিয়েছেন। এতে পুঁজিবাজারে যেসব বিনিয়োগকারী ওইসব কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছেন তারা বড় ধরনের লোকসান গুনেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, বিদেশি অনুমোদিত কোনো নীরিক্ষক ফার্ম দ্বারা তহবিল ব্যবহারের বিষয়টি নীরিক্ষা করা হলে তাতে স্বচ্ছতার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ কম থাকবে। এতে ওইসব কোম্পানিতে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহও তৈরি হবে। সার্বিকভাবে দেশের পুঁজািবাজার লাভবান হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

এটিএমে পিনের বিকল্প ‘আঙুলের ছাপ’
১১ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com