নতুন সরকারের বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘এ সরকার জনগণের ভোটে পাঁচ বছরের জন্যই নির্বাচিত। ভালো কাজ করে সরকার পাঁচ বছরই পূর্ণ করবে। তবে আলোচনার দরজা এখনও খোলা আছে। সমঝোতা হলে সেটা পরে বিবেচনা করা যেতে পারে।’ গতকাল সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তোফায়েল এসব কথা বলেন। গতকাল […]

নতুন সরকারের বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘এ সরকার জনগণের ভোটে পাঁচ বছরের জন্যই নির্বাচিত। ভালো কাজ করে সরকার পাঁচ বছরই পূর্ণ করবে। তবে আলোচনার দরজা এখনও খোলা আছে। সমঝোতা হলে সেটা পরে বিবেচনা করা যেতে পারে।’
গতকাল সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তোফায়েল এসব কথা বলেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ে পৌঁছনোর পর বাণিজ্য সচিব মাহবুব আহমেদ নতুন মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর নিজের কার্যালয়ে বসার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তোফায়েল আহমেদ।
তোফায়েল বলেন, ‘হরতাল-অবরোধ তুলে নেয়ায় প্রমাণিত হয়েছে বিএনপির রাজনীতি ভুল ছিল, এখন তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে।’
এ মন্ত্রিসভা অত্যন্ত দক্ষ বলেও দাবি করেন নতুন এই মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী জানান, ব্যবসায়ীদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও ভালো হবে।
প্রসঙ্গত, রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারের যাত্রা হয়। ওইদিন বিকালে বঙ্গভবনে দরবার হলে মন্ত্রিপরিষদের ৪৯ জন সদস্য শপথগ্রহণ করেন। প্রথমে শপথ নেন তৃতীয়বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পর্যায়ক্রমে ২৯ জন পূর্ণমন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ উপমন্ত্রী শপথ নেন।