Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অর্থ-বাণিজ্য
২:২৮ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৪

৬ শতাংশ কমে গেছে রেমিটেন্স আয়

দেশের রাজনৈতিক অস্থিরতার নেতিবাচক প্রভাবে রেমিটেন্স আয় কমে গেছে। জানুয়ারি মাসে ১২৫ কোটি মার্কিন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা। গত বছরের একই মাসে এর পরিমাণ ছিল ১৩২ কোটি ৭০ লাখ ডলার। সে হিসেবে বছরের প্রথম মাসে রেমিট্যান্স প্রবাহ কমেছে প্রায় ৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় […]

৬ শতাংশ কমে গেছে রেমিটেন্স আয়
২ মিনিটে পড়ুন |

দেশের রাজনৈতিক অস্থিরতার নেতিবাচক প্রভাবে রেমিটেন্স আয় কমে গেছে। জানুয়ারি মাসে ১২৫ কোটি মার্কিন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা। গত বছরের একই মাসে এর পরিমাণ ছিল ১৩২ কোটি ৭০ লাখ ডলার। সে হিসেবে বছরের প্রথম মাসে রেমিট্যান্স প্রবাহ কমেছে প্রায় ৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, ২০১৩-১৪ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ৮০২ কোটি ২০ লাখ ডলারের রেমিটেন্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮৭২ কোটি ৮৫ লাখ ডলার। সে হিসেবে চলতি অর্থবছরের জানুয়ারি মাস পর্যন্ত রেমিটেন্স কমেছে ৭০ কোটি ৬৫ লাখ ডলার বা ৮ শতাংশ।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জনশক্তি রফতানি হ্রাস এবং রাজনৈতিক অস্থিরতার কারণে রেমিটেন্স প্রবাহ কিছুটা কমে এসেছে। এছাড়া ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হওয়ায় প্রবাসীরা এখন আর আগের মতো অর্থ দেশে পাঠাচ্ছেন না। এতে রেমিটেন্স প্রবাহ কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কয়েক বছর ধরে রেমিটেন্সে উচ্চ প্রবাহ থাকলেও সদ্যসমাপ্ত বছরে নেতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। ২০১৩ সালে প্রবাসীরা এক হাজার ৩৮৪ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ মূল্যের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। যা এর আগের বছরে ছিল এক হাজার ৪১৮ কোটি ডলার। সে হিসেবে গতবছরে রেমিটেন্স কমেছে ৩৪ কোটি ডলার বা ২ দশমিক ৩৯ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে রেমিটেন্স প্রবাহ সামান্য বেড়েছে। গত ডিসেম্বরে ব্যাংকগুলোর মাধ্যমে ১২১ কোটি ডলারের রেমিটেন্স দেশে এসেছিল। যা জানুয়ারিতে বেড়ে দাঁড়িয়েছে ১২৫ কোটি ডলার। সে হিসেবে আগের মাসের তুলনায় জানুয়ারিতে রেমিটেন্স বেড়েছে চার ডলার।
জানুয়ারি মাসে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে ৩৮ কোটি ৭৬ লাখ ডলার, যা ডিসেম্বরে ছিল ৩৯ কোটি ডলার। বিশেষায়িত দুটি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৫৯ লাখ ডলার, যা আগের মাসে ছিল এক কোটি ৪৯ লাখ ডলার। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৩ কোটি ২২ লাখ ডলার, যা আগের মাসে এসেছিল ৭৮ কোটি ২৪ লাখ ডলার। আর বিদেশি খাতের ৯টি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৪২ লাখ ডলার।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

এটিএমে পিনের বিকল্প ‘আঙুলের ছাপ’
১১ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com