Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অর্থ-বাণিজ্য
৭:২৪ এএম, ৮ মে ২০১৫

এটিএমে পিনের বিকল্প ‘আঙুলের ছাপ’

কার্ড দিয়ে টাকা উত্তোলনে গোপন পিনের বদলে আঙুলের ছাপ ব্যবহারের চিন্তা করছে বাংলাদেশ ব্যাংক। নিরাপত্তা জোরদারে এবং পিন ব্যবহারে অক্ষমদের কার্ড সুবিধার আওতায় আনতে এ ব্যবস্থা চালুর চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সূত্র।       এ ব্যবস্থাকে বায়োমেট্রিক সলিউশন নামে ডাকা হয় এবং উন্নত দেশগুলোতে অনেক আগে থেকেই তা চালু আছে। এ ব্যাপারে […]

এটিএমে পিনের বিকল্প ‘আঙুলের ছাপ’
১ মিনিটে পড়ুন |

ATMকার্ড দিয়ে টাকা উত্তোলনে গোপন পিনের বদলে আঙুলের ছাপ ব্যবহারের চিন্তা করছে বাংলাদেশ ব্যাংক। নিরাপত্তা জোরদারে এবং পিন ব্যবহারে অক্ষমদের কার্ড সুবিধার আওতায় আনতে এ ব্যবস্থা চালুর চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সূত্র।

 

 

 

এ ব্যবস্থাকে বায়োমেট্রিক সলিউশন নামে ডাকা হয় এবং উন্নত দেশগুলোতে অনেক আগে থেকেই তা চালু আছে। এ ব্যাপারে মতামত চেয়ে গত ফেব্রুয়ারিতে দেশে এটিএম সুবিধা প্রদানকারী ব্যাংকগুলোকে চিঠি দেয়া হয়েছিল। উত্তরে ব্যাংকগুলো জানায়, এ ব্যবস্থা চালুর প্রস্তুতি নিতে এক থেকে দুই বছর সময় লাগবে। ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার বসাতে এবং গ্রাহকের আঙ্গুলের ছাপের ডাটাবেস তৈরিতে এ সময়ের প্রয়োজন হবে। একইসাথে বায়োমেট্রিক সলিউশন স্থাপনেও আলাদা ভেন্ডরের প্রয়োজন হবে।

বিদ্যমান ব্যবস্থায় চার সংখ্যার গোপন পিন ব্যবহার করে কার্ডের মাধ্যমে অর্থ টাকা উত্তোলন করা যায়। শহরাঞ্চল ও শিক্ষিত জনগোষ্ঠী এ ব্যবস্থা খুব সহজেই অভ্যস্ত হয়ে উঠলেও প্রত্যন্ত অঞ্চলে কার্ড ব্যবহারে অজ্ঞতার কারণে এখনও সুবিধা তেমন জনপ্রিয় হয়ে উঠেনি। এছাড়া কার্ড চুরি করে পিন হ্যাকিংয়ের মাধ্যমে টাকা বেহাতের অভিযোগ ওঠায় এ ব্যবস্থা নিয়ে চিন্তিত কেন্দ্রীয় ব্যাংক।

অন্যদিকে, আঙুলের ছাপ ব্যবহার করে কার্ডের মাধ্যমে টাকা উত্তোলনে চুরির ঝুঁকি অনেকাংশে কমে আসবে এবং যে কোনো মানুষ সহজেই এ ব্যবস্থায় অভ্যস্থ হয়ে ওঠতে পারে। তাই পিনের বিকল্প হিসেবেই এ ব্যবস্থা চালুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সূত্র।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

২০০ টাকায় ২০ লক্ষ টাকা !!! শিলা বেগম আত্মবিশ্বাসী এক নারী।
১২ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com