মাথা ছিল ঢাকা তার ঘন কালো চুল, ভালোবাসি আমি তারে এটা নয় ভুল। সফেদ মুখেতে আঁকা বিন্দু গোটা চার, তারে ভেবে পাড়ি দেই সমুদ্র অপার। হাসিতে মুক্ত ঝরে গলাতে মালা, ছেড়ে তারে দূরে গেলে মনে বাড়ে জ্বালা। চাঁদের কিরণ ঝিলিক কপোলে যে তার, মনে চায় ভালোবাসি বলি বার বার। সোনা রঙে রাঙা তার দরদিয়া মন, […]
মাথা ছিল ঢাকা তার
ঘন কালো চুল,
ভালোবাসি আমি তারে
এটা নয় ভুল।
সফেদ মুখেতে আঁকা
বিন্দু গোটা চার,
তারে ভেবে পাড়ি দেই
সমুদ্র অপার।
হাসিতে মুক্ত ঝরে
গলাতে মালা,
ছেড়ে তারে দূরে গেলে
মনে বাড়ে জ্বালা।
চাঁদের কিরণ ঝিলিক
কপোলে যে তার,
মনে চায় ভালোবাসি
বলি বার বার।
সোনা রঙে রাঙা তার
দরদিয়া মন,
মাখিবো প্রেমরসে
করেছি যে পণ।