Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

ছড়া-কবিতা
১১:০০ পিএম, ৩০ আগস্ট ২০১৯

তুমি ও গোলাপ

আমার দিকে অমন ঈগলের মতো তাকিয়ে আছো কেন? ভালোবাসি তাই। কেন ভালোবাসো, আমার চোখ দুটো মায়া হরিণীর মতো , পাকা কলা কাঁচা হলুদ মিলিয়ে গায়ের রং? না ll তাহলে আমার স্নিগ্ধ কোমল মুক্তোর ঝিলিকে ভুবন ভুলানো হাসি, নাকি দীঘল কালো মেঘের মতো এলানো কেশ? না ll তাহলে কি আমার ময়ূরাক্ষী ঢেউয়ে গড়া নদীর মতো বাঁকানো […]

তুমি ও গোলাপ
মামুন রশিদ
১ মিনিটে পড়ুন |

আমার দিকে অমন ঈগলের
মতো তাকিয়ে আছো কেন?

ভালোবাসি তাই।

কেন ভালোবাসো,
আমার চোখ দুটো মায়া হরিণীর মতো ,
পাকা কলা কাঁচা হলুদ মিলিয়ে গায়ের রং?

না ll

তাহলে আমার স্নিগ্ধ কোমল মুক্তোর
ঝিলিকে ভুবন ভুলানো হাসি,
নাকি দীঘল কালো মেঘের
মতো এলানো কেশ?

না ll

তাহলে কি আমার ময়ূরাক্ষী ঢেউয়ে
গড়া নদীর মতো বাঁকানো শরীর,
নাকি চাপাকলার মতো তুলতুলে
গাঢ় লালের নেইলপলিস পরানো
দুটো হাত?

না ll

তাহলে কি আমার গোলাপি আভার
ফুলানো দুটো রঙিন ঠোঁট,
নাকি তারই ফাঁক গলিয়ে বেরিয়ে
আসা কবিতার ছন্দের মতো
কথা মালা?

তাও না ll

তবে, কেন কেন কেন?
তোমাকে বলতেই হবে।

তোমাদের ওই গোলাপ বাগানটা
বেশ সুন্দর, গোলাপের পাশে
তোমাকে বেশ মানায়, মনে হয়
গোলাপের পশে অন্য এক
গোলাপ।l

কে লাগিয়েছে অমন সুন্দর করে?
তুমি?

না, মা লাগিয়েছে,
আমি শুধু পানি ঢালি রোজ।

তাইতো ফুটেছে বেশ ,
বেড়ে উঠছে পরম যত্নে সূর্যের দীপ্ত নিয়ে,
অমন ফুলের মালিকে না ভালোবেসে কি পারি ll

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

যোগাযোগ ও যোগাসন বৃত্তান্ত
৭ বছর আগে
চাষীর আত্মকথন
৭ বছর আগে
ছড়া-কবিতা
অদৃশ্য দেয়াল
৭ বছর আগে
ছড়া-কবিতা
খচ্চর ভিসি
৭ বছর আগে
ছড়া-কবিতা
বাবার ভালবাসা
৭ বছর আগে
ছড়া-কবিতা
সেই মুখখানি
৭ বছর আগে
ছড়া-কবিতা
তুমি কি আজও অমনি হাস
৭ বছর আগে
মায়ের কাছে যাব
৭ বছর আগে
এ জনমে হলোনা
৭ বছর আগে
ছড়া-কবিতা
একদা এখানে প্রেমিক বাস করত
৭ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com